Posts

Showing posts from June, 2026

জামতলীর দিনগুলো...

Image
  গ্রামে ফারুক নামে আমার এক প্রতিবেশী আছে। কৈশোরের দিনগুলোর বড় একটা অংশ তার সাথেই কেটেছে। চৈত্রী দুপুরে- ছাতিফাটা রোদে মাঠ-ঘাট যখন খাঁ খাঁ করতো— মা আমাকে বিছানায় নিয়ে ঘুমপাড়ানি গানে, মাথায় হাত বুলিয়ে দিতো। আমিও চক্ষুবুজে চুপকরে থাকতাম। মায়ের হাতটা যখন থেমে যেতো, চোখমেলে দেখতাম- মা ঘুমিয়ে পড়েছে। পা টিপে টিপে বেরিয়ে আসতাম। এসে দেখতাম ঘরের পিছনে সজীব, মীম ও নাঈমসহ ফারুক আমার জন্য অপেক্ষা করছে। তারাও ঘুমফাঁকি দিয়ে পালিয়ে এসেছে। ফারুকের নেতৃত্বে ধানক্ষেত পেরিয়ে ছুটে যেতাম খাঁ-দের খেজুর বাগানে— সেখানে বড়সড় একটা জামগাছ আছে। ধানক্ষেতের ভেপসা গরম, মাথার উপর কাঠফাটা রোদ এরমাঝে আলপথে হেঁটে চলা! টসটসে লাল হয়ে যেতাম। কপাল বেয়ে টপটপ করে ঘাম ঝরতো। জামের নেশায় তখন এসব কিছুই মনে হতো না। জামতলীতে এসেই ধপ্ করে বসে পরতাম। আর ফারুক কয়েক লাফেই জামগাছের মাথায় উঠে যেতো। যেকোনো গাছ বাইতে বড্ডপটু সে! তারপর উঠতো— নাঈম, সজীব ও মীম। সবার শেষে উঠতাম আমি। ফারুক, নাঈম আর সজীব গাছের মগডাল থেকে থোকা থোকা জাম নিয়ে আসতো। মীম ও আমি সেগুলো জমা করতাম। সাথে নিয়ে যাওয়া পলিথিন ভরে গেলে, ফারুক ও নাঈম জামগুলো নিয়ে আগে নেমে য...

সূর্যাস্তের আগে...

Image
  প্রতীকী ছবি : ইজতিমা ময়দানে ব্লগার ও একদল তৃণমূল (খাবারের স্তুপে) সূর্যাস্তের আগে বিশ্ব ইজতিমার আখেরী মুনাজাত শেষ হয়েছে গতকাল। আজ তুরাগ তীরের সেই বিশাল ময়দান দেখতে বের হলাম।  কৌতূহল হচ্ছিল— যে মাঠে গতকালও লাখো মানুষের ঢল নেমেছিল, আজ সেটি কেমন দেখায়? কামারপাড়া ব্রিজ পার হয়ে এগোতে লাগলাম। আশেপাশে এখনও কিছু দোকান খোলা। শীতবস্ত্র বিক্রি হচ্ছে, চায়ের কাপে ধোঁয়া উঠছে। ময়দানের মূল ফটকের কাছে এসে দেখলাম, মেডিকেল ক্যাম্পের সামিয়ানা এখনও খোলা। পানির ট্যাংক, নিরাপত্তা বক্স, ময়দানের মানচিত্র— সবকিছুই যেন গতকালের স্মৃতি আঁকড়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল, এই তো গতকালও এখানে মানুষ ছিল। লাখো মানুষ। এত মানুষ যে, মাটিও দেখা যাচ্ছিল না। আজ চারদিকে শুধু নীরবতা। আমি উত্তর-পূর্ব কোণের গেট দিয়ে ময়দানে ঢুকলাম। কিন্তু কয়েক কদম এগোতেই হঠাৎ বুকের ভেতরটা ধক করে উঠল। দূরে একটা ডাস্টবিন। তার চারপাশে কিছু মানুষ জড়ো হয়ে আছে। প্রথমে ভাবলাম, হয়তো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। কিন্তু কাছে যেতে যেতে বুঝলাম, আমি ভুল দেখিনি— বরং যা দেখছি, তা বিশ্বাস করতে পারছি না। মানুষগুলো ডাস্টবিনের ভেতর থেকে খাবার কুড়িয়ে খাচ্ছ...